সেই ঘটনার কারণেই কি লখনৌ ছাড়লেন রাহুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

সেই ঘটনার কারণেই কি লখনৌ ছাড়লেন রাহুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত কয়েক মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন লোকেশ রাহুল। দলটির নেতৃত্বও দিয়েছেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। আইপিএলের গত আসরে প্লে-অফে পৌঁছার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল লখনৌয়ের। কঠিন চাপের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে যা ঘটেছিল তা অকল্পনীয়। সেদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে লখনৌ করে ১৬৫ রান করে। এই রান করতেই হিমশিম খেতে হয়েছিল লখনৌকে, অথচ এই রান হায়দরাবাদ টপকে যায় মাত্র ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে। ডাগআউটে বসে থেকে দলের পরাজয় দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান লখনৌর ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দল হেরে যাওয়ায় অধিনায়ক লোকেশ রাহুলকে মেজাজ হারিয়ে বকাঝকা

করেন টিমের মালিক গোয়েঙ্কা। সেই ঘটনা নিয়ে এবারের আইপিএলের নিলামের আগেই বিতর্ক শুরু হয়েছে। এবারের আসরের জন্য লখনৌ অধিনায়ক লোকেশ রাহুলকে রিটেইন করেনি। যে কারণে নিলামে নতুন দলে খেলতে পারবেন ভারতীয় তারকা ব্যাটসম্যান। গত আসরের সেই ঘটনা নিয়ে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, ‘আমি স্বাধীনতা চেয়েছিলাম। সেই কারণেই দল ছেড়েছি। লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবারের আসরে রাহুলকে রিটেনশনে না রাখায় প্রশ্ন ওঠে, দল তাকে মুক্তি দিল? নাকি তিনি নিজেই লখনৌ ছাড়লেন? এমন প্রশ্নের জবাবে লোকেশ রাহুল জানিয়েছেন, আমি নতুন করে শুরু করতে চাই। আমি আমার অপশনগুলো দেখতে চাই। এমন জায়গায় গিয়ে খেলতে চাই, যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশটা

একটু আরামদায়ক হবে। কিছু সময় অন্যত্র গিয়ে ভালো কিছুর চেষ্টা করতে হয়। আমি কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে দলেরও বাইরে। লোকেশ রাহুল আরও বলেন, আমি জানি যে আমি এখন কোথায় আছি। আর জাতীয় দলে ফিরতে হলে আমাকে কী করতে হবে। আমি আইপিএল মৌসুমের দিকে তাকিয়ে আছি। সেটাই আমাকে জাতীয় দলে ফিরতে সাহায্য করতে পারে। নিশ্চিতভাবে জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরাটাই আমার লক্ষ্য। প্রসঙ্গত, চলতি মাসের ২৪ এবং ২৫ নভেম্বর আরব আমিরাতের জেদ্দায় আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান