ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
২ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
মাদারীপুর ও ঠাকুরগাঁও জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে পিরোজপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজিবকে মাদারীপুরে এবং শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনকে ঠাকুরগাঁওয়ে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১০(২) ধারার
বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।
বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।





