ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায়াত নেতার অশ্লীল মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ শিবির নেতার ডাকসু বিজয়ের পেছনে নারী শিক্ষার্থীদের সমর্থনের ‘প্রতিদান’ এখন প্রশ্নবিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায়াত নেতার অশ্লীল মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ শিবির নেতার ডাকসু বিজয়ের পেছনে নারী শিক্ষার্থীদের সমর্থনের ‘প্রতিদান’ এখন প্রশ্নবিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা জরোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদের লক্ষ্য ছিল বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসানের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও এর নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য। শামীম আহসান সম্প্রতি এক নির্বাচনী জনসভায় বলেছেন যে, অতীতে ডাকসু ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল। এই মন্তব্যকে শিক্ষার্থীরা ঢাবি ও এর নারী শিক্ষার্থীদের প্রতি চরম অপমানজনক ও মানহানিকর বলে অভিহিত করেছেন। প্রতিবাদকারীরা দাবি করেছেন, এ ধরনের বক্তব্য শুধু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও গৌরবকে কলঙ্কিত করেনি, বরং নারী শিক্ষার্থীদের সম্মানহানি করেছে। এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে

ছাত্রশিবিরের (জামায়াতের ছাত্র সংগঠন) প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, যার একটি বড় অংশ এসেছিল নারী শিক্ষার্থীদের সমর্থন থেকে। অনেক নারী শিক্ষার্থী তখন জামায়াত-শিবিরকে ‘যুদ্ধাপরাধী’ অভিযোগ থেকে মুক্ত করে নতুন করে ‘যুব-ছাত্রবান্ধব’ রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করেন। জামায়াত-শিবিরের নারীবিদ্বেষ, মৌলবাদী মনোভাবকেও তারা গ্রহণযোগ্যতা দিয়েছিলেন। ভেবেছিলেন, ১৯৭১-এর অভিযোগগুলো অতিরঞ্জিত বা পুরনো, এবং শিবির এখন আধুনিক ও প্রগতিশীল মূল্যবোধের প্রতিনিধিত্ব করে। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই এই মন্তব্যের মাধ্যমে সেই ‘বিশ্বাস’ ভেঙে পড়েছে। প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলছেন, শিবির নেতার ডাকসু বিজয়ের পেছনে যে নারী শিক্ষার্থীদের বিপুল সমর্থন ছিল, তার ‘প্রতিদান’ হিসেবে এখন জামায়াত নেতাদের থেকে এমন অপমানজনক বক্তব্য আসছে—যা শুধু অসম্মান নয়, বরং প্রতারণার সমতুল্য। একজন প্রতিবাদকারী

বলেন, “আমরা তাদের ভোট দিয়ে বিশ্বাস করেছিলাম যে তারা পরিবর্তনশীল। কিন্তু এখন দেখা যাচ্ছে, তাদের মানসিকতা এখনো পুরনো, প্রতিক্রিয়াশীল। এটা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক পরিপক্কতা ও বোঝাপড়াকে নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। ঢাবি প্রশাসনও এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘অশ্লীল, অশোভন ও পুরনো মানসিকতার’ প্রতিফলন বলে উল্লেখ করেছে। ডাকসু নেতৃবৃন্দ মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছে এবং জামায়াত নেতার কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। যদিও ডাকসুর নেতৃবৃন্দ সেই চিরায়ত রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে যাচ্ছে, ভোটের মাঠে জামায়াতের নেতাদের প্রচারণায় অংশ নিচ্ছে। এদিকে, শামীম আহসান পরে দুঃখ প্রকাশ করে বলেছেন যে, ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভাষা ব্যবহার করবেন। কিন্তু শিক্ষার্থীদের মতে, এই ‘দুঃখ’

যথেষ্ট নয়—এটি একটি প্যাটার্নের অংশ, যা জামায়াত-শিবিরের প্রকৃত মুখোশ উন্মোচন করেছে। এই প্রতিবাদ ঢাবি ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক সচেতনতা ও পুনর্মূল্যায়নের সূচনা করেছে, যেখানে শিক্ষার্থীরা বলছেন—রাজনৈতিক সমর্থন দেওয়ার আগে দলগুলোর মূল চরিত্র ও ইতিহাসকে ভালোভাবে যাচাই করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট