সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪
     ১০:৪১ পূর্বাহ্ণ

সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ১০:৪১ 167 ভিউ
হজের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ২০২৫ সালে সরকারি খরচে কেউ হজে যাবে না। শুধু হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকারি অর্থে হজে যেতে পারবেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। তিনি বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। তিনি বলেন, হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতটা কমানো হলো। রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন

এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্য আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিকদল রাষ্ট্রপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মত-ভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিকদলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছাতে পারবো। উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দাবি উঠেছে এবং দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এটি গণদাবিতে রূপ নিচ্ছে বলে বিবেচিত হচ্ছে। তাই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন। হজসংবাদ সম্মেলনরাষ্ট্রপতিফরেন সার্ভিস একাডেমিঅন্তর্বর্তী সরকার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের