পঞ্চাশের কাজলকে দেখলেও কুছ কুছ হোতা হ্যায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

পঞ্চাশের কাজলকে দেখলেও কুছ কুছ হোতা হ্যায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
৫০ বছরে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল মুখার্জী। চোখের ধূসর মণি, শ্যামবর্ণা, জোড়া ভ্রু—এই রূপেই মজেছিল নব্বইয়ের দশক। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাতে যে কাজলকে দেখেছিলেন দর্শক, ২৫ বছর পরও ত্বকের সেই জেল্লা ধরে রেখেছেন। গত কয়েক দশকে যেভাবে সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছিলেন, এখনো সেই মুগ্ধতা ছড়াচ্ছেন কী করে? জেনে নেওয়া যাক, কাজলের প্রতিদিনের রূপ-রুটিন কেমন। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং হলো কাজলের রূপচর্চার প্রাথমিক ধাপ। প্রতিটি ধাপ সময় নিয়ে ধৈর্য ধরে করেন তিনি। ব্যস্ততা থাকলেও ত্বকের যত্ন নিতে ভোলেন না। তিনি বিশ্বাস করেন, এতে ত্বকের তারুণ্য বজায় রাখা যায়। সূর্যের আলো থেকে ত্বক সুরক্ষিত রাখাটাই আসল যত্ন। ত্বক এতে ভেতর

থেকে ভালো থাকে। কাজল সানস্ক্রিন না মেখে বাড়ি থেকে বের হন না। মেকআপ করার আগে প্রথমে সানস্ক্রিন মেখে নেন। তার পর অন্যান্য প্রসাধনী ব্যবহার করেন। সিরাম ত্বকে পুষ্টি জোগায়। বয়সের ছাপ দূরে রাখে। ত্বকের লাবণ্য বজায় রাখতেও সিরাম উপকারী। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সিরাম মাখেন নায়িকা। এসব অভ্যাসেই তিনি এখনো দর্শককে মুগ্ধ রেখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী