দুর্গাপূজায় সেনাবাহিনী-বিজিবি সদস্যরা তৎপর রয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজায় সেনাবাহিনী-বিজিবি সদস্যরা তৎপর রয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ |
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ২৮-বিজিবি’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজারগাঁও শ্রী অদ্বৈত জন্মধাম পূজা মণ্ডপে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্য বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন,সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, দুষ্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আহবান আহবান জানান। বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার যেকোনো পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা রোধে মোবাইল ফোনে কল করলেই বিজিবির টহলদল ১৫ মিনিটের মধ্যে মণ্ডপে পৌঁছতে

সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, এজন্য প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিওপি ছাড়াও বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম, শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক