ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে এক হাজার ১৫২ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৯৩৮ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১১৫২ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫২ জন, ঢাকা দক্ষিণ

সিটিতে ১৮৭ জন, খুলনা বিভাগে ৮৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন ভর্তি হয়েছেন। এদিকে এই ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৩১৩ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ট্রাম্পকে নোবেল দেওয়ায় ‘কোনো অনুশোচনা নেই’: মাচাদো ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম