আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত এবং আঙ্কারার অনুরোধের জবাবে দামেস্কের প্রতিক্রিয়া পেতে অপেক্ষা করছেন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এরদোগান এ সময় বলেন, ‘তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা ইতোমধ্যেই বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছি’। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সিরিয়ার জবাবের অপেক্ষায় আছি। আমরা ‍আলোচনায় প্রস্তুত আছি... আমি বিশ্বাস করি যে, এ বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে’। এরদোগানের এ মন্তব্য রুশ গণমাধ্যম স্পুটনিকও তার প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু

হওয়ার পর, দামেস্ক ও আঙ্কারার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, সিরিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় যদি আলোচনার সুযোগ থাকে, তবে তিনিও তুর্কি নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত। সূত্র: আনাদোলু ও মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ