আ.লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না: ফারুক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

আ.লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না: ফারুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে।’ তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে

হত্যা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান। সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক