পুরোনো কথা ভুলতে পারছেন না প্রভা… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

পুরোনো কথা ভুলতে পারছেন না প্রভা…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তি জীবনের নানান চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী। প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’ নিজের জয় নিশ্চিত করার কথা জানিয়ে প্রভা বলেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু

কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’ সবশেষ প্রভা বলেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’ অভিনেত্রী প্রভা নিজেকে সব সময় আড়ালে রাখতে পছন্দ করেন। একটা সময় নীরবে কাজ করে গেছেন। সেসময় সংবাদমাধ্যম থেকেও নিজেকে আড়ালে রাখতেন। হয়তো সেই পুরোনো কথা এখনো ভুলতে পারেননি তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল