ফরিদপুরে সরকারি রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ, অবরুদ্ধ ১২ পরিবার – ইউ এস বাংলা নিউজ




ফরিদপুরে সরকারি রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ, অবরুদ্ধ ১২ পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
জেলা পরিষদের অর্থায়নে পিচ ঢালাই করা একটি রাস্তার বেশ কিছু অংশ তুলে ফেলে সেখানে ইটের দেয়াল গেঁথে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাটি। ফলে চরম বিপাকে পড়েছে অন্তত ১০ থেকে ১২টি পরিবারের মানুষ। এসব পরিবারের লোকজন এখন এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনা ঘটেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দুর্গাপুর দিরাজতুল্লাহ মাতুব্বর ডাঙ্গী এলাকায়। ক্ষমতার পালাবদলের পর স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তির এমন কাণ্ডে এখন তোলপাড় চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। রাস্তাটি বন্ধ করে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে জেলা পরিষদ। স্থানীয়দের সঙ্গে কথা বলে ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দুর্গাপুর দিরাজতুল্লাহ ডাঙ্গী এলাকার

মূল সড়কের সঙ্গে সংযুক্ত শাহজাহান শেখের বাগান থেকে একটি রাস্তা করা হয় মো. হাসমত আলী মাস্টারের বাড়ি পর্যন্ত। ১৫০ মিটারের এ রাস্তাটি ২০১৫-১৬ অর্থ বছরে জেলা পরিষদের অর্থায়নে ইটের সলিং বিছিয়ে পিচ ঢালাই করা হয়। এ রাস্তাটি দিয়ে বেশকিছু পরিবারের লোকজন যাতায়াতসহ মুরগীর ফার্মের মালামাল এবং কৃষিপণ্য আনা নেওয়া হতো। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতন হলে এ রাস্তার পাশের জমির মালিক মো. শাহজাহান শেখ তার সহযোগী ফারুক শেখ, মোস্তফা, উজ্জল মোল্লাসহ আরো বেশকিছু ব্যক্তি গত ১৭ আগস্ট দিনের বেলায় ১৫০ মিটার রাস্তাটির মাঝ বরাবর প্রায় ৫০ মিটার জবর দখল করে এবং পিচ ঢালাই রাস্তাটির ইট ও ঢালাই সম্পূর্ণ তুলে ফেলে।

এ সময় তারা রাস্তার শুরুর অংশ এবং মাঝ বরাবর অংশে ইটের দেয়াল তুলে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। রাস্তাটির পিচঢালাই তুলে ফেলার সময় স্থানীয় কয়েক ব্যক্তি বাধা দিলে বিএনপির নাম ব্যবহার করে তাদের সেখান থেকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয় শাহজাহান শেখ গংরা। স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী মাস্টার, সজিবুল হাসান, শিউলী বেগম, সালমান রহমান পিয়াল, সবদুল মিয়ার অভিযোগ, সরকারি রাস্তার ইট ও পিচ তুলে ফেলে সেখানে ইটের দেয়াল তুলে তাদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে তারা এমন অপকর্মটি করেছে। সরকারি রাস্তা বন্ধ করা নিয়ে তাদের বাধা দিলে এলাকার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোস্তফা

অস্ত্র দেখিয়ে আমাদের ভয় দেখায়। তাদের কাজে বাঁধা দিলে আমাদের লাশ ফেলে দেওয়া হবে বলে হুমকি দেয়। স্থানীয় কয়েকজন জানান, সরকারি রাস্তার পিচ ঢালাই তুলে ফেলে সেখানে দেয়াল দিয়ে রাস্তাটি দখল করা হয়েছে। ফলে বেশকিছু পরিবার এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকারি রাস্তার ক্ষতিসাধন করার বিষয়টিতে স্থানীয় চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরুর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা একাধিকবার বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে বললেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উপরন্তু শাহজাহান গংদের পক্ষ নেন। রাস্তা দখল করার বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই শাহজাহান শেখের ভাই ফারুক শেখ বলেন, এ রাস্তার জমিটি আমাদের। বিগত দিনে আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে জায়গা

দখল করে রাস্তা করা হয়। সেই দিন আমরা কোনো বাধা দিতে পারিনি। এখন আমাদের ক্ষমতা আছে আমরা জমিটি উদ্ধার করেছি। সরকারি রাস্তার ইটও পিচ ঢালাই তুলে ফেলা যায় কিনা- এমন প্রশ্নের জবাবে ফারুক শেখ বলেন, যখন তারা জায়গা দখল করে রাস্তা করলো তখন আপনারা কোথায় ছিলেন? তারা যেভাবে ক্ষমতা দেখিয়ে রাস্তা তৈরি করেছে, তেমনি আমরাও রাস্তার ইট ও পিচ তুলে ইটের দেয়াল তুলে তা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরু বলেন, আমার নাম ব্যবহার করে যে কথাটি বলা হয়েছে তা সঠিক নয়। আমি কাউকে রাস্তা বন্ধ করার কথা বলিনি। ফরিদপুর জেলা পরিষদের প্রকৌশলী শহিদুল

ইসলাম জানান, সরকারি রাস্তা কেউ ইচ্ছে করলেই তুলে ফেলতে পারে না। বিষয়টি আমরা খতিয়ে দেখব। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন