ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে?
সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ
হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার
দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের
নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর
উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা
রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তার বাংলাদেশি প্রতিপক্ষের সুস্থতা, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ২৫৫ ভোট পেয়ে বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন, যিনি পেয়েছিলেন ৮৮ ভোট। এটি ছিল ১৯৯১ সালের পর বাংলাদেশে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
তার নির্বাচনের পর দেশ-বিদেশ থেকে অভিনন্দন বার্তা আসতে থাকে।
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন তাকে অভিনন্দন জানায়। রাষ্ট্রপতি পুতিনের এই বার্তা রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ধারাবাহিকতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন তাকে অভিনন্দন জানায়। রাষ্ট্রপতি পুতিনের এই বার্তা রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ধারাবাহিকতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।



