৮ ফেব্রুয়ারি শক্তি প্রদর্শন করবে ইমরান খানের দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

৮ ফেব্রুয়ারি শক্তি প্রদর্শন করবে ইমরান খানের দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) খাইবার পাখতুনখাওয়া সভাপতি জুনাইদ আকবর বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি তার দল কারাবন্দি ইমরান খানের নির্দেশে সোয়াবিতে একটি জনসভা করবে। আর সেই জনসভায় নিজেদের শক্তি দেখাবে তারা। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। যেই নির্বাচনের পর থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। এবার সেই নির্বাচনের বার্ষিকীতেই বিশাল জনসমাবেশের ডাক দিয়েছে দলটি। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন আকবর। আর এই দায়িত্ব পেয়েই পিটিআইয়ের বিশাল জনসভার কথা জানান তিনি। বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতার আহ্বানে ৮ ফেব্রুয়ারি সোয়াবিতে একটি জনসভা অনুষ্ঠিত হবে।’ এর আগে দলটি ৮ ফেব্রুয়ারি পেশোয়ারে একটি জনসমাবেশ করার অনুমতি চেয়েছিল। সেই সঙ্গে জনসমাবেশের

বিষয়ে তারা জানিয়েছিল এই দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালন করা হবে। জনসমাবেশের জন্য ইকবাল পার্ক নামে পরিচিত মিনার-ই-পাকিস্তান মাঠটির জন্য স্থানীয় প্রশাসনের অনুমোদনও চেয়েছে দলটি। এদিকে গত কয়েক মাস ধরে রাজনৈতিক উত্তেজনা চলার পর ডিসেম্বরের শেষের দিকে পিএমএল-এন-নেতৃত্বাধীন সরকার এবং পিটিআই-এর মধ্যে সংলাপ প্রক্রিয়া শুরু হয়। যদিও এ ব্যাপারে আকবরের দাবি, সরকারের সাথে সংলাপ করা দলের ইচ্ছাকে দুর্বলতা হিসাবে ভুল বোঝানো হয়েছে। জনসমাবেশটি সফল করার ব্যাপারে আকবর বলেন, ‘জনসমাবেশ এবং কর্মী উভয়ই দলের অন্তর্গত তাই আমাদের এটি সফল করতে আর্থিকভাবেও অবদান রাখতে হবে। প্রতিটি এমএনএর প্রশাসনের অধীনে ৭০টিরও বেশি গ্রাম পরিষদ রয়েছে। তাছাড়া জনসমাবেশের জন্য যানবাহনের ব্যবস্থা করা কঠিন নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ