৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬

৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
গত অর্থবছরে সেতু থেকে টোল আদায় হয়েছে ৮৫৮ কোটি টাকার বেশি, পার হয়েছে প্রায় ৭০ লাখ যানবাহন। সর্বশেষ ২০২৪ সালের জুনে কিস্তি পরিশোধের পর গত দেড় বছরে ঋণের টাকা ফেরত দেওয়ার কোনো তথ্য নেই। উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নেওয়ার হিড়িক নিয়ে ‘নিরাপদ প্রস্থানের’ গুঞ্জন। নিজস্ব প্রতিবেদক, ঢাকা পদ্মা সেতুর টোল খাত থেকে বিপুল আয়ের বিপরীতে ঋণের কিস্তি পরিশোধ না করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাসপোর্ট বদল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‘আম জনতা দল’-এর সদস্য সচিব মো. তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জনমনে এসব প্রশ্ন জোরালো হচ্ছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে দাবি করা

হয়েছে, টোল বাবদ সরকারের আয় বাড়লেও গত দেড় বছরে ঋণের কোনো কিস্তি পরিশোধের তথ্য পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে সরকারের উপদেষ্টাদের তড়িঘড়ি করে পাসপোর্ট বদলের বিষয়টি নিয়েও সন্দেহের অবতারণা করা হয়েছে। টোল আছে, কিস্তি নেই অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, পদ্মা সেতুর ঋণ ৩৫ বছরে ১৪০টি কিস্তিতে পরিশোধ করার কথা। সর্বশেষ ২০২৪ সালের ২৭ জুন সরকার ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি হিসেবে প্রায় ৩১৪ কোটি টাকা পরিশোধ করে। তখন পর্যন্ত পরিশোধিত অর্থের পরিমাণ ছিল ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি। তবে অভিযোগ উঠেছে, ২০২৪ সালের জুনের পর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত—এই দীর্ঘ সময়ে ঋণের পরবর্তী কোনো কিস্তি পরিশোধের আনুষ্ঠানিক তথ্য

পাওয়া যায়নি। অথচ সেতুতে আয় ও যান চলাচল অব্যাহত রয়েছে। ভাইরাল হওয়া পোস্টে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সেতু দিয়ে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা। প্রশ্ন তোলা হয়েছে, ‘টোলের টাকাগুলো গেল কই? আদায় হওয়া টোলে কেন কিস্তি পরিশোধ হয়নি, আর হলেও তার তথ্য নেই কেন?’ বন্যা তহবিল ও পাসপোর্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পদ্মা সেতুর পাশাপাশি ২০২৪ সালের বন্যার ত্রাণ তহবিলের হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পোস্টে দাবি করা হয়, বন্যার্তদের জন্য আসা প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক অনুদান, সরকারি কর্মচারীদের একদিনের

বেতন এবং টিএসসিতে উত্তোলিত কোটি কোটি টাকার কোনো সঠিক অডিট রিপোর্ট প্রকাশ করা হয়নি। ফেনী ও নোয়াখালীর মানুষ এই অর্থের সুফল পেয়েছে কি না, তা নিয়ে জনমনে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে, সরকারের মেয়াদ শেষের দিকে উপদেষ্টাদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট জমা দিয়ে সাধারণ (সবুজ) পাসপোর্ট নেওয়ার বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, উন্নত দেশের ভিসা পেতে উপদেষ্টারা এমনটি করছেন। বিষয়টিকে ‘নিরাপদ প্রস্থানের’ চেষ্টা বা দেশ ত্যাগের প্রস্তুতি হিসেবে ইঙ্গিত করে প্রশ্ন করা হয়েছে, ‘এত তাড়াহুড়ো কেন?’ বড় প্রকল্পের আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং ত্রাণ তহবিলের হিসাব চেয়ে অনলাইনে সরব হয়েছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল