৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

৫০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
বরগুনার তালতলীতে ৫০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউনুস হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে থানায় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার (৫৪) উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার মৃত চান মিয়া হাওলাদারের ছেলে। মামলায় উল্লেখ করা হয়- উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার ইউনুস হাওলাদার (৫৪) একই এলাকার ১০ বছরের একটি শিশুকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ১৪ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি হাঁস-মুরগির খাবার ক্রয়ের জন্য পার্শ্ববর্তী কবিরাজপাড়া বাজারে যাওয়ার পথে একটি নির্জন স্থানে পৌঁছলে প্রতিবেশী ইউনুস হাওলাদার শিশুটিকে ৫০

টাকা দেওয়ার প্রলোভন দিয়ে রেন্টিতলায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাক-চিৎকার দিলে পাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউনুস পালিয়ে যান। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। ঘটনার বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণচেষ্টার মামলা নেয়। অভিযুক্ত ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বলেন, প্রায়ই আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টা প্রতিবাদ করতে পারিনি মান-সম্মানের ভয়ে ও তিনি প্রভাবশালী হওয়ার

কারণে। এখন আমরা উপায় না পেয়ে থানায় এসে মামলা দায়ের করছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান