৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
সোশ্যাল প্ল্যাটফর্মে পরিচয়। এরপর প্রণয়। বিয়ে করার চিন্তাও করে রেখেছিলেন প্রেমিক। তাই তো প্রেমিকাকে না জানিয়ে ৪৭২ কিলোমিটার গাড়ি চালিয়ে যান তার বাসায়। অতঃপর সেখানে গিয়ে দেখলেন, প্রেমিকা বিবাহিত! বিষয়টিতে অবাক হয়েছেন কথিত প্রেমিকার স্বামীও। খবর ফক্স নিউজের। প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, বেলজিয়ামের এক যুবক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু কনের কাছে গিয়ে দেখলেন, তার প্রেমিকা ফ্রেঞ্চ মডেল একজন বিবাহিতা। ওই প্রেমিকার নাম সোপি ভুজেলাউদ। প্রেমিকাকে সারপ্রাইজ দিতে ৪৭২ মাইল গাড়ি চালিয়ে সোপির বাসায় হাজির হন মিচেল নামের ওই প্রেমিক। প্রেমিকার বাসায় গিয়ে তার ৩৮ বছর বয়সি স্বামী ফ্যাবিয়েন বাউন্টামাইনের দেখা পান তিনি। স্ত্রী সোপিকে সঙ্গে নিয়ে ফ্যাবিয়েন এক ভিডিও বার্তায় বলেন,

‘আমি ভিডিওটি করেছি একজন অপরিচিত যুবকের জন্য, যে কিনা কিছু সময় আগে আমার বাড়ির কলিং বেল চেপেছিলেন। দরজা খোলার পর তিনি বলেন, তিনি নাকি সোপির হুব বর। কিন্তু আমি তো তার বর্তমান স্বামী। একটা ঝামেলা হতে চলেছে।’ ফক্স নিউজ বলছে, মিচেল ওই বাড়িতে আসার কিছু সময় পর সোপির বিরুদ্ধে নিজের অভিযোগও তুলে ধরেন। মিচেল বলেন, ‘আমার ধারণা, সোপি আমার সঙ্গে কোনো নোংরা খেলা খেলেছে।’ জবাবে দরজায় থাকা ফ্যাবিয়েন বলেন, ‘সে আমার স্ত্রী। সে এমনটা করতে পারে না। মনে হয় ভূয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন। আপনার আরও সাবধান থাকা উচিত।’ ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন সোফি। এরপর জেতেন মিস

লিমুজিন খেতাবও। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ অ্যাকটিভও তিনি। প্রায়শ ছবি ও ভিডিও শেয়ার করেন। মিচেলের দাবি, অনলাইনে পরিচয় হওয়া সোপির জন্য তিনি ৩৫ হাজার মার্কিন ডলার খরচ করেছেন। তার ভাষায়, ‘সম্পর্কের এক পর্যায়ে সেই সোপি আমাকে জানায়, সে গর্ভবতী হয়েছিল এবং একপর্যায়ে তার তার গর্ভপাত হয়।’ জবাবে ফ্যাবিয়েন বলেন, ‘সোপি এখানেই আছে। আপনার বিষয়টির জন্য আমরা দুঃখিত। সোপি অনেক ভিডিও অনলাইনে প্রকাশ করে। হয়তো সেসব ভিডিও থেকে কেউ ভূয়া অ্যাকাউন্ট তৈরি করে। আপনার আরও সাবধান থাকা প্রয়োজন।’ দুই পুরুষের কথোপকথনের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন সোপি। মিচেলের ঘটনাটি শুনে মর্মাহত হন তিনি। বলেন, ‘আপনার কষ্ট আমার মনকে ব্যথিত করেছে। তথ্য প্রমাণ নিয়ে আপনার

পুলিশের কাছে যাওয়া প্রয়োজন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল