কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
আফগানিস্তানের রাজধানী কাবুলে শবে কদরের রাত, সোমবার রাত ৯টার দিকে একটি মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতালে (ওমিদ হাসপাতাল নামে পরিচিত, প্রায় ২,০০০ শয্যা বিশিষ্ট) ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের দাবি অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৫০ জন। হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, আগুন লেগে অনেকে পুড়ে বা দম বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা যাচ্ছে। উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করার চেষ্টা করছে। তালেবান কর্তৃপক্ষ সরাসরি পাকিস্তানের সামরিক বাহিনীকে এই হামলার জন্য দায়ী করেছে। তারা একে “যুদ্ধাপরাধ” এবং “মানবতার বিরুদ্ধে অপরাধ”

হিসেবে অভিহিত করেছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রও জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন নিরীহ রোগী ও কর্মীরা এই হামলার শিকার হয়েছেন—কোনো সামরিক ঘাঁটি বা স্থাপনা সেখানে ছিল না। অন্যদিকে, পাকিস্তান সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, হামলাগুলো শুধুমাত্র তালেবান ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট সন্ত্রাসী ঘাঁটি, অস্ত্রাগার ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, কোনো বেসামরিক স্থাপনা, বিশেষ করে হাসপাতালকে লক্ষ্য করা হয়নি—এসব অভিযোগ “জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা”। এই ঘটনা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলা চলছে। পাকিস্তানের অভ্যন্তরে টিটিপি-সংশ্লিষ্ট হামলা বেড়ে যাওয়ার পর

থেকে ইসলামাবাদ আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তালেবানকে দায়ী করে আসছে। এই নৃশংস হামলা অনেকের মনে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি সেনাবাহিনীর ৩০ লক্ষ বাঙালী হত্যার বর্বরতার স্মৃতি ফিরিয়ে এনেছে। হাসপাতালের মতো একটি স্থানে—যেখানে অসুস্থ, চিকিৎসাধীন মানুষরা আশ্রয় নিয়েছিল—বোমা ফেলে শত শত নিরীহ প্রাণ কেড়ে নেওয়া যেন পাকিস্তানের সেই পুরনো নৃশংস চরিত্রেরই প্রতিফলন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরা এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।এই ঘটনা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য নতুন করে হুমকি সৃষ্টি করেছে। উভয় পক্ষের মধ্যে সংযম ও সংলাপের অভাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বিশ্ব সম্প্রদায়ের এখনই হস্তক্ষেপ

না করলে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়