২৬ সেপ্টেম্বর যে কারণে ভাইরাল, কেন এত আগ্রহ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

২৬ সেপ্টেম্বর যে কারণে ভাইরাল, কেন এত আগ্রহ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
আগামীকাল ২৬ সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাছে। একেক জন একেক কথা বলছেন। কেউ কেউ মজা করছেন, আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। হাজারো ফেসবুক ব্যবহারকারী তাদের নিজস্ব আইডিতে আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে পোস্ট দিচ্ছেন। কী হবে সেদিন? কেন এত প্রচারণা? আর কেনই বা মানুষের এত কৌতুহল? জানা যাচ্ছে, টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে। টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর। গেমিং বটটির নাম ‘হামস্টার কমব্যাট’। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন।

তারা দাবি করেছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন, টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে ‘হামস্টার কমব্যাট’ বেশি পরিচিতি পেয়েছে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত, তাহলে মানুষ আর কাজ করত না! তাদের প্রশ্ন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয়, তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে? কেউ কেউ লিখছেন, ২৬ তারিখ তারা বড়লোক হয়ে যাবেন।

ঢাকায় নানা স্থানে জায়গা-জমি কিনবেন। বাড়ি-গাড়ি করবেন। কেউ আবার যাবেন ঘুরতে। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এ গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, ২৬ সেপ্টেম্বর গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। এ কথা জানিয়েছে গেমসটির নির্মাতারা। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়টি মাথায় রেখে অনেকেই বলছেন, ২৬ সেপ্টেম্বর নিয়ে মাথা ঘামাতে চান না। এগুলো বাজিকরদের কাজ। তাই ওই দিনটিকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওষুধ ছাড়াই হবে ফ্যাটি লিভারের সমাধান ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড পোশাক রপ্তানিতে ধসের ইঙ্গিত, সামনে কর্মসংস্থানের বড় ঝুঁকি জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের লুটপাটের নতুন প্রজেক্ট: ক্ষমতা নিয়েই ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিএনপি! প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন আটক কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও? কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ দেড়যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল গুহা-ঝরণা আর পাহাড় দেখতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় বেড়েছে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন মিলছে না তেল, পাম্পে পাম্পে আশায় ঘুরছে গাড়ি হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান