২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
সৌদি আরবে সদ্য শেষ হওয়া ২০২৫ সালে মোট ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কর্তৃপক্ষ। এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড এর আগে কখনো হয়নি। এএফপির হিসাব অনুযায়ী, এর মাধ্যমে দেশটি নতুন রেকর্ড গড়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে শুরু হওয়া সৌদি আরবের কঠোর ‘মাদকবিরোধী অভিযান’-এর সঙ্গে এই মৃত্যুদণ্ড বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। সরকারি তথ্য বলছে, শুধু ২০২৫ সালেই মাদকসংক্রান্ত মামলায় ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে সৌদি আরবে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ফলে টানা দুই বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড হলো। ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের বিধান আবার চালু করে দেশটি। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সৌদি

আরবে সীমান্ত ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় এবং বহু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তবে মৃত্যুদণ্ডের এই হার বৃদ্ধির কারণে সৌদি আরব আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এত বেশি মৃত্যুদণ্ড দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। মানবাধিকারকর্মীদের মতে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’ সংস্কার কর্মসূচির সঙ্গে এ ধরনের কঠোর শাস্তি সাংঘর্ষিক। এতে সৌদি আরবকে একটি আধুনিক ও সহনশীল দেশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়