দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬

দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ |
বিশ্বের দরবারে পাকিস্তানের এমনিতেই সুনাম নেই, দুর্নাম ছাড়া। জঙ্গিবাদ-সন্ত্রাস, বিতর্কিত শাসনব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দারিদ্রতা-অশিক্ষাসহ কোনো খাতেই তাদের অবস্থান ভালো নয়। এমনকি প্রবাসেও তারা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত। এবার আরেকটি ভয়াবহ ঘটনায় পাকিস্তানের নাম এলো আন্তর্জাতিক গণমাধ্যমে। দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় নাম এলো খোদ উপপ্রধানমন্ত্রী ইশাক দারের পরিবারের সদস্যের। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পাকি পুলিশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর শেহবাজ শরিফের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। তার ভ্রাতুষ্পুত্র মহম্মদ রাজা দার এবং অন্য তিন যুবক হাজান রাজা, সিকান্দার খান এবং সাজিদ আলি গত ২৯শে জুন লাহোরে দুই বিদেশি নারীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাকি পুলিশ।

শুক্রবার লাহোরের এক আদালত অভিযুক্তদের ৫ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে। যে দুই বিদেশি নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাদের একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলার বাসিন্দা। এক ভুক্তভোগী জানান, মূল অভিযুক্ত মহম্মদ রাজা দারের সঙ্গে তার পরিচয় সিঙ্গাপুরে। সেখানে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা শুরু করেন দু’জনে। রাজা দারের আমন্ত্রণেই তিনি এবং ভেনেজুয়ালের ওই সহকর্মী পাকিস্তানে যান। কিন্তু পাকিস্তানে নামামাত্রই রাজা দারের সাঙ্গপাঙ্গরা তাদের দু’জনকে তুলে নিয়ে একটি বাড়িতে তোলে। সেখানে তাদের গণধর্ষণ করা হয়। এমনকি মুক্তি দেওয়ার জন্য অর্থও দাবি করা হয়। শেষে ভুক্তভোগী তার স্পেন নিবাসী বাবার সাথে কথা বললে তিনি পাকি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তদন্ত কর্মকর্তাদের মতে, পুরো ঘটনাই

উপপ্রধানমন্ত্রী ইশাক দারের ওই পরিবারের সদস্যের পরিকল্পনায় ঘটে। নিজের পারিবারিক প্রভাব খাটিয়ে ওই দুই নারীর ভিসার ব্যবস্থাও করেন তিনি। পাকিস্তান পুলিশ জানিয়েছে, এটা যেহেতু স্পর্শকাতর মামলা, তাই তদন্তে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দিক ভেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?