১৭ উইকেটের দিনে ব্যাকফুটে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

১৭ উইকেটের দিনে ব্যাকফুটে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ১৭ উইকেট পতন হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১০টি ও ভারতের ৭টি। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শুরু করা ভারত শেষ চার ব্যাটারকে খুইয়েছে ৩৭ রানে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে। আর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষের আগ পর্যন্ত করেছে ৩ উইকেটে ৮১ রান। দ্বিতীয় ইনিংসে তাদের লিড ৩০৮। ব্যাকফুটে থেকেই তাই দ্বিতীয় দিন শেষ করতে হলো নাজমুল হোসেন শান্তর দলকে। যদিও শেষবেলায় বাংলাদেশের ক্রিকেটার ও কোচদের মুখে হাসি দেখা গেছে। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট তুলে নেওয়ার তৃপ্তি থেকেই হয়ত সেই হাসি। তবে এর আগে যে ফলো

অনের জন্য নির্ধারিত রান পর্যন্তও পৌঁছাতে পারেনি দল, সেটা নিশ্চয়ই ভোগাবে ক্রিকেটারদের। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিনের বিপর্যয় কাটানো ভারত দ্বিতীয় দিনে খুব বেশি রান স্কোরবোর্ডে যোগ করতে পারেনি। দ্বিতীয় দিনের সকালে ভারতের শেষ চার উইকেটের তিনটি তুলে নেন তাসকিন আহমেদ, অন্যটি যায় হাসান মাহমুদের ঝুলিতে। সে উইকেটের মাধ্যমে ফাইফার পূর্ণ হয় তার। ১১৩ রান করে সাজঘরের পথ ধরেন অশ্বিন, ৮৬ রান আসে জাদেজার ব্যাটে। জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের সে কী ত্রাহি অবস্থা। জশপ্রীত বুমরাহর দাপুটে বোলিংয়ে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩২ রান আসে সাকিবের ব্যাটে, ২৭ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৫০ রানে ৪ উইকেট

নেন বুমরাহ। ২২৭ রানের বড় লিড পেয়েও দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় ভারত। ২৮ রানের মধ্যেই দুই ওপেনার রোহিত শর্মা (৫) এবং যশস্বী জয়সওয়ালকে (১০) হারায় তারা। ১৭ রান করে আউট হয়ে যান বিরাট কোহলিও। তব শুভমান গিল এবং রিশাভ পান্ত দেখেশুনে খেলায় শেষবেলায় আর কোনো উইকেট হারায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের তিন উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন, নাহিদ এবং মিরাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা ফের কার প্রেমে পড়লেন পরিণীতি? বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ ওষুধ ছাড়াই হবে ফ্যাটি লিভারের সমাধান