জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আগে থেকে ছিলেন হাসিবুল হাসান শান্ত, আর নতুন করে নির্বাচক হিসেবে প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন বাশার। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলের মেয়াদ ঠিক করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বিসিবি। ৫৩ বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ

পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া ১৮ টেস্ট ও ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নির্বাচক প্যানেলে আগে থেকে যুক্ত আছেন সাবেক বাংলাদেশি পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী নির্বাচক প্যানেলের অংশ তিনি। এই প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলাম তার দুই দশকের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে সব ফরম্যাট মিলিয়ে ২০,০০০-এর বেশি রান করেছেন। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি

নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শতকের জাতীয় রেকর্ডের অধিকারী। অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতাসম্পন্ন, যার মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ক্রিকেট থেকে অবসরের পর তিনি প্রতিভা অন্বেষণ ও বিকাশে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)