আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ইংলিশ লিগ কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনালে আর্সেনাল-কে ২-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় পেপ গার্দিওলার দল। ম্যাচের নায়ক ছিলেন তরুণ ফুটবলার নিকো ও-রিলি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, যা শেষ পর্যন্ত সিটির জয়ের পথ নিশ্চিত করে। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে ২০০১ সালের পর আবারও লিগ কাপ নিজেদের দখলে নেয় দলটি এবং মোট নয়বার শিরোপা জিতে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারীর তালিকায় অবস্থান আরও মজবুত করে। অন্যদিকে, দীর্ঘদিন পর বড়

কোনো ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা আর্সেনাল আবারও হতাশ হয়। ২০২০ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের আশা অধরাই থেকে গেল তাদের। এই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি এখন ইংলিশ লিগ কাপের ইতিহাসে সর্বাধিক পাঁচবার শিরোপা জয়ী প্রথম কোচ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)