হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হারানোর বেদনা থেকে এসব কথা বলছেন। তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের জমিদারি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দিনাজপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহত দিনমজুর আব্দুর রশিদের পরিবারকে ‌‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক মাস পার করেছে। যেকোনো দল বা দলের বাহিরের কেউ চাঁদাবাজি করলে আপনাদেরকেই আইনের আওতায় আনতে হবে। এই সরকারের প্রতি গনতন্ত্রমনা

সকল রাজনৈতিক দলের সমর্থন করেছে। রিজভী আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারসহ মামলাও প্রদান করা হয়েছে। যা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো দল করেনি। রুহুল কবীর রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হারানোর বেদনা থেকে এসব কথা বলছেন। তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের জমিদারি। এভাবেই ১৫/১৬ বছর তিনি দেশ চালিয়েছেন। শে হাসিনার প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে

ফিরে এসে আর কত মানুষকে গুম ও খুন করবেন? এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বাসভবনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত দিনাজপুরের বিরল উপজেলার আসাদুল হক বাবুর বিধবা স্ত্রীকে অর্থ সহায়তা প্রদান করেন এবং আগামীতেও বিএনপি তার পাশে থাকবে বলে আশ্বাস দেন। এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকসেদুল মমিন মিঠুন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলা বিএনপি ও সহযোগী

সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি