হঠাৎ কেন লুঙ্গি পরলেন বুবলী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
     ৪:৫১ পূর্বাহ্ণ

হঠাৎ কেন লুঙ্গি পরলেন বুবলী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৪:৫১ 118 ভিউ
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিয়াম। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এম রাহিম পরিচালিত এই সিনেমাটির জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচলিত মিডিয়াগুলোতেও। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করলেন এই নায়িকা। ফেসবুকে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’ বুবলীর এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা। অনেকে বলছেন, সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা

যাবে, যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে। এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ঢালিউডের জনপ্রিয় এই দুই তারকা। এই সিনেমা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে। সিনেমাটিতে সিয়ামের চেহারা, লুক ও অ্যাকশন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে,

যার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটিকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকদের হাতে। সিয়াম-বুবলীর পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন। তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে। সিনেপ্রেমীরা ইতোমধ্যেই ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী। ‘জংলি’ও তার ব্যতিক্রম নয়। পোস্টার ও টিজারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও আবহসংগীত দর্শকদের নজর কেড়েছে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘জংলি’ হতে যাচ্ছে একটি সফল সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা

দেবে। এবার অপেক্ষা ঈদের মুক্তির জন্য!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী