ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
বিশ্বব্যাপী চলমান সংঘাতের মধ্যে শান্তির আহ্বান জানিয়ে পোপ চতুর্দশ লিও শুক্রবার ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। মার্কিন বংশোদ্ভূত এই পোপ পৃথকভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট যুদ্ধক্ষেত্রগুলোর মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। হার্জগের সঙ্গে আলোচনায় ‘গুরুতর চলমান সংঘাতের অবসান ঘটিয়ে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক সংলাপের পথ পুনরায় খুলে দেওয়ার প্রয়োজনীয়তা’ পুনর্ব্যক্ত করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বও আলোচনায় উঠে আসে। এই ফোনালাপ এমন এক

সময়ে অনুষ্ঠিত হলো যখন পোপ ক্যাথলিকদের ‘হোলি উইক’ পালন করছিলেন, যা রোববারের ইস্টার উৎসবের মধ্য দিয়ে শেষ হবে। একই সময়ে হার্জগ ইহুদিদের পাসওভার পালন করছেন এবং জেলেনস্কি ইউক্রেনে আগামী ১২ এপ্রিল পালিত হতে যাওয়া অর্থোডক্স ইস্টারের প্রস্তুতি নিচ্ছেন। জেলেনস্কির সঙ্গে আলোচনায় পোপ ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় মানবিক উদ্যোগ, বিশেষ করে বন্দি বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। ২০২২ সালের শুরুতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ভ্যাটিকান নেপথ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে, বিশেষ করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বন্দি বিনিময় ত্বরান্বিত করার ক্ষেত্রে। এক বিবৃতিতে বলা হয়, পোপ ও জেলেনস্কি উভয়েই আশা

প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি ও সহযোগিতার মাধ্যমে দ্রুত শত্রুতা বন্ধ হবে এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। গত ফেব্রুয়ারিতে পোপ লিও চতুর্দশ বলেছিলেন, চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ‘অত্যন্ত জরুরি’। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গে এই সপ্তাহে তিনি বিশ্বনেতাদের ‘আবার সংলাপের টেবিলে ফিরে আসার’ আহ্বান জানান এবং বলেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন’। সূত্র: দ্য গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?