স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫

স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ |
দেশে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে প্রতিটি মুদ্রার দাম দুই হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ৮৫০০ টাকা। নতুন এই দাম আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রৌপ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্মারক রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধি করা হয়েছে। বাজারে ১১টি স্মারক রৌপ্য (ফাইন সিলভার) মুদ্রা রয়েছে। এ দিকে রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে স্মারক স্বর্ণ মুদ্রার দাম। প্রতিটি বক্সসহ স্বর্ণ মুদ্রার কিনতে গুনতে হবে এক লাখ ৭০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ২২

ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’