সেহরির সময় ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিল কিশোরী, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

সেহরির সময় ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিল কিশোরী, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
সেহরির সময় ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিল কিশোরী।আর তা দেখে নিজের রাগ সামলাতে পারেননি মা।নিজের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমনই এক হৃদয়বিদারক ঘটনা। প্রদেশটির বাগপত জেলার বারাউত থানা এলাকার বিজরোল গ্রামের ঘটনায় ৪৫ বছর বয়সি ওই নারীকে তার ১৫ বছর বয়সি কিশোরী কন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম ওয়ারিসা। শনিবার ভোররাতে সেহরির প্রস্তুতিকালে (প্রায় রাত ৩টার দিকে) তার মেয়ে নাজিয়াকে ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলতে দেখেন তিনি। এরপর রাগের বশে নিজের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন ওয়ারিসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বারাউত থানার এসএইচও মনোজ কুমার বলেন, রাগের মাথায় ওয়ারিসা নাজিয়ার গলা চেপে

ধরেন।এতে কিশোরীটি বিছানায় লুটিয়ে পড়ে। তবে মা ওয়ারিসা ভেবেছিলেন মেয়েটি তখনও বেঁচে আছে এবং তিনি তার গৃহস্থালি কাজ চালিয়ে যান। তবে চার ঘণ্টা পর যখন তিনি নাজিয়াকে জাগানোর চেষ্টা করেন, তখন বুঝতে পারেন সে মারা গেছে। জানা গেছে, ওয়ারিসার স্বামী একজন খেলনা ব্যবসায়ী।ঘটনার সময় তিনি ব্যবসাজনিত কাজে পার্শ্ববর্তী সুলতানপুরে ছিলেন। দারিদ্রপীড়িত ওয়ারিসা তার ৯ সন্তানসহ বিজরোল গ্রামেই বসবাস করছিলেন। পরিবারের আর্থিক সমস্যার কারণে স্কুল ছেড়ে বাড়িতেই থাকত নাজিয়া। সকালের দিকে গ্রামের লোকজন ওয়ারিসাকে গোপনে তার মেয়ের মরদেহ কবর দিতে দেখার পর পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির ১০৩(১) ধারা (খুনের মামলা) অনুযায়ী এফআইআর দায়ের করা

হয়। ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে মর্মান্তিক এই ঘটনাটি সমাজে ক্রোধ নিয়ন্ত্রণ ও পারিবারিক সংলাপের প্রয়োজনীয়তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন