আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
দেশজুড়ে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এরই মধ্যে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিং বেড়ে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার মধ্যরাতের পর কারিগরি ত্রুটির কারণে আদানির ঝাড়খণ্ডের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে সরবরাহ এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে কমে যায়। আগে যেখানে কেন্দ্রটি থেকে গড়ে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসছিল, এখন তা নেমে এসেছে প্রায় অর্ধেকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, ইউনিটটি চালু হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ফলে এর মধ্যে লোডশেডিং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে জ্বালানি সংকট, গ্যাসের ঘাটতি এবং একাধিক বিদ্যুৎকেন্দ্র

বন্ধ থাকায় উৎপাদন এমনিতেই চাহিদার তুলনায় অনেক কম। বুধবার দেশে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৬৯০ মেগাওয়াটে, বিপরীতে উৎপাদন ঘাটতির কারণে এক সময় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দিতে হয়েছে। পাওয়ার গ্রিড সূত্রে জানা গেছে, দেশে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্র থাকলেও গ্যাস সংকট, জ্বালানির অভাব ও রক্ষণাবেক্ষণের কারণে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্র বন্ধ রয়েছে। গ্যাস থেকে উৎপাদনের সক্ষমতা থাকলেও সরবরাহ সংকটে অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতাল, শিল্পকারখানা ও কৃষিখাতে বিরূপ প্রভাব পড়ছে। পাবনা সদর হাসপাতালে গরমে অসুস্থ এক শিশুকে লোডশেডিংয়ের মধ্যে হাতপাখা দিয়ে বাতাস করার দৃশ্য ইতিমধ্যে জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতা ও আমদানিনির্ভরতার কারণে

এমন সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে আদানির বিদ্যুৎকেন্দ্রের ওপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এদিকে আদানির সঙ্গে বকেয়া বিল ও কয়লার দাম নিয়ে টানাপোড়েনও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে কোম্পানিটি। সব মিলিয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সমন্বয়হীনতা, পরিকল্পনার ঘাটতি এবং নির্ভরতার ঝুঁকিতে দেশের বিদ্যুৎ ব্যবস্থা এখন চাপের মুখে। এর সরাসরি খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে—লোডশেডিং আর দুর্ভোগে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?