সুখবর পেতে যাচ্ছেন অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ৬:০২ পূর্বাহ্ণ

সুখবর পেতে যাচ্ছেন অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৬:০২ 99 ভিউ
অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের অর্থসংকট নিরসনে বড় বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ২ হাজার কোটি টাকা এবং ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে' ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ২ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। যারা বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের কষ্ট কিছুটা কমবে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বরাদ্দ অর্থ সরাসরি শিক্ষকদের হাতে যাবে না। ‘স্থায়ী তহবিল’ ও ‘মূলধন তহবিল' গঠনে কাজে ব্যবহৃত হবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অবসর

সুবিধা বোর্ডের জন্য বরাদ্দ করা ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ করা ২০০ কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ দিয়েই শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করা হবে। এই তহবিল গঠনের মূল উদ্দেশ্য হলো দুটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করা এবং একটি স্থায়ী সমাধানের পথে হাঁটা, যাতে ভবিষ্যতে আর অর্থসংকটের কারণে শিক্ষকদের আবেদন আটকে না থাকে। এই প্রক্রিয়ায় প্রায় পাঁচ বছর ধরে ঝুলে থাকা ৭৫ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। শর্ত অনুযায়ী, বিনিয়োগ করা ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড কিনতে হবে এবং

মূল তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। শুধু সুদ বাবদ প্রাপ্ত অর্থই চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি