সুকর্ণার মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও ছাত্রদলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

সুকর্ণার মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও ছাত্রদলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
ভোলা সরকারি কলেজ ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তারের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে পরিবার ও তাঁর সংগঠন। গত ২০ জুন লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট নৌ পুলিশ মেঘনা নদীর তীর থেকে লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করে। ১৭ জুন ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে সুকর্ণা মেঘনা নদীতে লাফ দেন। তিনি নিজে নদীতে ঝাঁপ দিয়েছেন, নাকি তাঁকে কেউ ফেলে দিয়েছে– এ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে। সুকর্ণা ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং কলেজ ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। তিনি নতুন কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক পদের জন্য ফরম জমা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলার নবীপুর গ্রামের বাড়িতে সুকর্ণার মা ইয়ানুর বেগম

সাংবাদিকদের বলেছেন, ‘আমার মেয়ে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে, না তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, না ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়েছে– আমরা কিছুই জানি না। আমরা জানতে চাই। কারণ, সে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে না।’ তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি, কীভাবে হলো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি জানতে চাই। যদি কোনো অপরাধী বের হয়, তার যেন শাস্তি হয়।’ এদিকে, সুকর্ণার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নাম আসায় গতকাল কলেজে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারাও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধীর শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তৃতা করেন ভোলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করীম, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন, আরাফাত ইসলাম

ইপ্তি, নির্বাহী সদস্য আবদুস সামাদ, ছাত্রদল কর্মী নাইম ইসলাম, জিদান আনবীর, কামরুল ইসলাম প্রমুখ। আরাফাত ইসলাম ইপ্তি জানান, কলেজ কমিটি গঠন নিয়ে কিছু বিরোধ চলছে। তিনি সভাপতি প্রার্থী হওয়ায় সংগঠনের প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। সুকর্ণার মৃত্যুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় মঙ্গলবার সদর মডেল থানায় জিডি করেন ইপ্তি। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন জানান, সুকর্ণার সঙ্গে তাদের দলীয় সম্পর্ক। পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে নিতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সঠিক তদন্তের দাবি করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সুকর্ণার লাশ উদ্ধারের পর ২১ জুন নৌ পুলিশ লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করে। ২৩ জুন তাঁর বাবা

মাসুদ রানা লক্ষ্মীপুর গিয়ে লাশ শনাক্তের পর একই থানায় অভিযোগ দেন। দুটি অভিযোগেই কারও নাম উল্লেখ নেই। ভোলা সদর থানার ওসি আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, সুকর্ণা নিখোঁজ হন ১৭ জুন। তাঁর বাবা ২০ জুন জিডি করেন। প্রাইভেট পড়াতে গিয়ে মেয়ের নিখোঁজের কথা জানান তিনি। লক্ষ্মীপুর থানাকে ঘটনা তদন্তে সহায়তা করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ জানান, তদন্ত কর্মকর্তা মঙ্গলবার ভোলার ইলিশা ঘাটে বিভিন্নজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তদন্তের স্বার্থে মন্তব্য করতে রাজি হননি তদন্ত কর্মকর্তা আজিজুল হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা