সিইপিজেডে কারখানায় আগুন নেভাতে লড়ছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট, হতাহতের তথ্যে কর্তৃপক্ষের মুখে কুলুপ – ইউ এস বাংলা নিউজ




সিইপিজেডে কারখানায় আগুন নেভাতে লড়ছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট, হতাহতের তথ্যে কর্তৃপক্ষের মুখে কুলুপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯ তলা বিশিষ্ট ওই কারখানা ভবনে আগুন লাগার সময় প্রায় ৫ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে হতাহতের খবর নিয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি হননি, তাই স্পষ্টভাবে কোনো তথ্য মেলেনি। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে অংশ নেয় সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদের ১৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বেশিরভাগ শ্রমিকদের নিরাপদ স্থানে

সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন ও শিল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষও সমন্বিতভাবে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩