সাগর থেকে আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

সাগর থেকে আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি। বিজিবির এ কর্মকর্তা বলেন, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা

জেলে মো. আজিজ বলেন, আরকান আর্মি আমাদের সীমান্তকে তাদের সীমনা দাবি করে আমাদের ধরে নিয়ে যায়। তাদের লক্ষ্য বাংলাদেশ সঙ্গে সম্পর্ক করা। পরে জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভালো সম্পর্ক গড়তে চায়। ফেরত আসা আরেক জেলে মো. আব্দুল্লাহ বলেন, ১০ দিন আগে নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার চেষ্টা চালাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়