ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’
বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক
বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ
পিএসএলের বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন
আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির
নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার
সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক
২০২৪ সালের ১ লা অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন ওঠে। আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
আসন্ন এই সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভবানা আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, সাকিব প্রস্তুত হয়ে দলে আসবে। সাকিবের সার্ভিস ইউস করতে পারলে দল উপকৃত হবে। জেনিউন অলরাউন্ডার, তাকে নিয়ে তো
কথা বলার কিছু নেই। যদি সবকিছু ঠিক থাকে (সে ফিরলে) দলের উপকারই হবে। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বাশার বলেছেন, খুব বেশি সময় বাকি নেই কিন্তু। সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। সাকিবকে যতটা চিনি, সে কালকে পরশু এসেই খেলবে না। ওরও প্রস্তুতি দরকার আছে। এটা আবেগের জায়গা না। সাকিবকে চিন্তা করলে আমি লম্বা সময়ের জন্যই চিন্তা করব। লম্বা সময় সার্ভিসটা চাইব। প্রস্তুত হওয়ার ব্যাপারও রয়েছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমি চাই সাকিব একদম প্রস্তুত হয়ে আসুক। আসুক লম্বা সময়ের জন্য। আমার মনে হয় ওর আরও ২ বছর বাকি আছে (খেলার)। অনেকে অবসরের কথা বলে।
আমি বলি, ওরা যতদিন খেলবে ততদিন আমাদের জন্য লাভ। প্ল্যানটা যেন অন্তত ২০২৭ বিশ্বকাপ খেলতে পারে, এক সিরিজ নয়। এজন্যই লম্বা সময়ের প্ল্যান আমার (সাকিবকে নিয়ে)। এপ্রিল মাসে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।