পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
সম্প্রতি Federal Bureau of Investigation (এফবিআই) পুরোনো রাউটার ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, AVrecon নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার অনেক পুরোনো রাউটারকে সহজেই টার্গেট করছে। খবর স্ল্যাশগিয়ার । এতে হ্যাকাররা প্রথমে রাউটার হ্যাক করে, তারপর রাউটারটিতে ম্যালওয়্যার ইনস্টল করে ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, হ্যাকাররা আক্রান্ত রাউটারগুলোকে ‘SocksEscort’ নামের একটি রেসিডেনশিয়াল প্রক্সি সেবার মাধ্যমে বিক্রি করছে। এর মাধ্যমে তারা ব্যবহারকারীর আইপি ঠিকানা কাজে লাগিয়ে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৩ লাখ ৬৯ হাজারেরও বেশি ক্ষেত্রে এ ধরনের অ্যাক্সেস বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। এই প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে সাইবার অপরাধীরা বিজ্ঞাপন জালিয়াতি, ওয়েবসাইট

হ্যাকের চেষ্টা, পাসওয়ার্ড স্প্রে আক্রমণ, অনলাইন মার্কেটপ্লেস প্রতারণা, ব্যাংকিং জালিয়াতি এবং রোমান্স স্ক্যামের মতো নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে একজন সাধারণ ব্যবহারকারী অজান্তেই এসব অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে যেতে পারেন। যেগুলো নিয়মিত নিরাপত্তা আপডেট পায় না, এমন কিছু নির্দিষ্ট পুরোনো রাউটার মডেল বিশেষ ঝুঁকিতে রয়েছে। তার মধ্যে রয়েছে- D-Link, Netgear, TP-Link এবং Zyxel। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যেসব ডিভাইসে নিরাপত্তা আপডেট বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত পরিবর্তন করা উচিত। তবে সমস্যা হলো, AVrecon ম্যালওয়্যার শনাক্ত করা বেশ কঠিন। অনেক সময় ব্যবহারকারী বুঝতেই পারেন না যে তার রাউটার আক্রান্ত হয়েছে। এ ক্ষেত্রে এফবিআই নিয়মিত ফার্মওয়্যার আপডেট করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং রাউটারের

নিরাপত্তা সেটিংস সক্রিয় রাখার পরামর্শ দিয়েছে। যদি সন্দেহ হয় যে রাউটার হ্যাক হয়েছে, তাহলে নেটওয়ার্ক মনিটরিং টুল ব্যবহার করে অস্বাভাবিক ডেটা ট্রাফিক শনাক্ত করতে হবে। শুধু রিস্টার্ট করলে এটার সাময়িক সমস্যা কমতে পারে, কিন্তু তা স্থায়ী সমাধান নয়। ফ্যাক্টরি রিসেট ও সর্বশেষ আপডেট ইনস্টল করাও সব ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম