লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার একই ইউনিয়ন দুড়দুড়িয়ার ছোটবাদকয়া গ্রামের জোহাকুল মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭) এবং মো. বাবলু (৩৫)। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর এলাকায় লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে একটি ইজিবাইক যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য আরেকজনের

মৃত্যু হয়। অটোচালকসহ আহত অন্য চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- উপজেলার বড়বাদকয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে ইজিবাইক চালক মো. রাব্বি (২২), আজিত মন্ডলের ছেলে মিঠুন সাহা (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের খালেকের ছেলে মো. মজনু (৪০), বালিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. রাজিব (২৫)। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়। লালপুর থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম