সহকর্মীর প্রতি জিনা ওর্তেগার নজিরবিহীন ভালোবাসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
     ৯:০৬ পূর্বাহ্ণ

সহকর্মীর প্রতি জিনা ওর্তেগার নজিরবিহীন ভালোবাসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:০৬ 106 ভিউ
ওটিটিপ্রেমী যারা, তাদের কাছে ‘ওয়েডনেসডে’ ওয়েব সিরিজটি অবশ্যই পরিচিত। হরর এই সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী হলিউড অভিনেত্রী জিনা ওর্তেগা কাজে সিরিয়াস তো বটেই, সহকর্মীদের কাছেও তিনি ‘সমমর্মিতার’ জলন্ত উদারহরণ। সম্প্রতি পুরনো এক সহকর্মী সিনেমা থেকে বাদ পড়ায় সেই সিনেমা থেকে নিজেও সরে এসেছেন জিনা। এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম। ‘ওয়েডনেসডে’র আগে জিনা রোমান্টিক এবং কমেডি সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’ এবং কমেডি সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ তার অভিনীত চরিত্রে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন। মূলত ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘ওয়েডনেসডে’ দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছান এ অভিনেত্রী। এ মুহূর্তে হলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের নামের পাশে তার অবস্থানও বেশ জ্বলজ্বলে। তবে এ যাত্রা

মোটেও সহজ ছিল না। ‘ওয়েডনেসডে’তে নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নির্মাতাদের বিরুদ্ধেও গিয়েছিলেন ওর্তেগা! সেটাকে তখন অপেশাদার আচরণ বলেও অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিনা বলেছেন, ‘ওয়েডনেসডে’র মূল স্ক্রিপ্টগুলো তার চরিত্রের দৃষ্টিকোণ থেকে খুব বেশি অর্থবহ ছিল না। এজন্য লেখকদের সঙ্গে পরামর্শ না করেই বেশ কয়েকবার সংলাপ পরিবর্তন করেছিলেন। এজন্য তাকে অনেক প্রতিকুলতার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তিনি জানান, যখন স্ক্রিপ্টে স্বাক্ষর করেছিলেন তখন তিনি জানতেন না এর টার্গেট দর্শক তরুণরা। কারণ তার কাছে সম্পূর্ণ স্ক্রিপ্ট ছিল না। তিনি বলেন, ‘ভেবেছিলাম এটা অনেক বেশি অন্ধকারময় স্ক্রিপ্ট হবে। আমি জানতাম না এর মুল বিষয়টি কি।’ তাই চিত্রগ্রহণের সময় নিজে থেকে

অনেক কিছু পরিবর্তন করেছেন অভিনেত্রী। তার কাছে মনে হয়েছে, স্ক্রিপ্টে যা লেখা ছিল সেটার বিশেষ কোনো মানে ছিল না। তাই তিনি সেগুলো পরিবর্তন করেছেন নিজের মতো করে। ফলাফলও পেয়েছেন হাতেহাতে। ২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে সিরিজটি মুক্তির পর জিনা ওর্তেগার অসাধারন অভিনয়ে দর্শক মুগ্ধ হন। এই জিনা ওর্তেগাই এবার সরব হয়েছেন সহকর্মীর কর্মহীনতায়। ২০২২ সালে ‘স্ক্রিম’ নামের একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এরপর সিরিজটি তার চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন জিনা। তখন জানা গিয়েছিল, পারিশ্রমিক-সংক্রান্ত জটিলতা ও শিডিউলের কারণে সিনেমাটি ছাড়ছেন তিনি। কিন্তু সম্প্রতি জানা গেল ভিন্ন কথা। জিনা বলেছেন, পুরনো সহকর্মীদের

বাদ পড়ার কারণে তিনিও সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এ সিনেমায় আগে মেলিসা বারেরা অভিনয় করেছেন। কিন্তু নতুন পর্বে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ করায় তাকে বাদ দেয়া হয় সিনেমা থেকে। মেলিসাকে বাদ দেয়ার পরের দিনই জেনা ঘোষণা দেন, সিনেমাটিতে তিনিও থাকবেন না। তিনি বলেন, ‘শিডিউল বা পারিশ্রমিক নিয়ে কোনো আপত্তি নেই আমার। মূলত যে টিমের সঙ্গে আমি কাজ করেছিলাম তাদের অনুপস্থিতি মানতে পারছি না। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমাটি যদি আমার পছন্দের মানুষের সঙ্গে না হয় তাহলে কেন করব। আর আমার মনে হয়েছে, এ সিনেমায় এখন এভাবে অভিনয় করা আমার ক্যারিয়ারের জন্যও ভালো হচ্ছে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক