৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। আগামীতে যেকোনো নির্বাচন নিরপেক্ষভাবে হলে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরবে।" আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, আওয়ামী লীগ নেতা। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা ও তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার সাবেক পিএস এবং আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ‘টাইমস নাও খবর’-এর সাংবাদিক অনুষ্কা মন্ডলকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে অভিহিত করেছেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছেন। নির্বাচন নিয়ে প্রশ্ন ও কারচুপির অভিযোগ আলাউদ্দিন নাসিম দাবি করেন, এই নির্বাচনে বিএনপির জয়

হলেও তা সত্যিকারের জনমতের প্রতিফলন নয়। তার মতে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগসহ প্রায় ৫৫ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপির সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "নির্বাচন কমিশন শুরুতে জানিয়েছিল সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১৫ শতাংশ। কিন্তু সন্ধ্যার দিকে তা জ্যামিতিক হারে বেড়ে দাঁড়ায় ৬০ শতাংশে।" তিনি সিরাজগঞ্জ ও রাজশাহীর উদাহরণ দিয়ে দাবি করেন, "রাজশাহী-৪ আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৯ হাজার হলেও কাস্টিং ভোট দেখানো হয়েছে ৭ লক্ষ ৮১ হাজার, যা মোট ভোটের ২৪৪ শতাংশ।" নেত্রকোনা ও সিরাজগঞ্জের অন্যান্য আসলেও একই ধরণের অসঙ্গতি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ড. ইউনূস ও

৫ আগস্টের পটভূমি নিয়ে সমালোচনা ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন প্রসঙ্গে নাসিম বলেন, "সেটি সত্যিকারের চিত্র ছিল না, বরং তরুণ সমাজকে বিভ্রান্ত করে একটি 'মেটিকুলাস ডিজাইন'-এর মাধ্যমে ঘটনাটি ঘটানো হয়েছিল।" তিনি ড. মুহাম্মদ ইউনূসকে ‘সেলফিশ’ ও ‘অরাজনৈতিক’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, "গত দেড় বছরে ড. ইউনূসের নেতৃত্বে সমাজকে বিভক্ত করার প্রক্রিয়া চলেছে। তার ব্যক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ককে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন।" তারেক রহমান ও ভারত-পাকিস্তান সমীকরণ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাসিম। তিনি ২০০১-২০০৬ সালের বিএনপি সরকারের সময়কার পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, "সেই সময় তারেক রহমানের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে কালো মেঘের

সৃষ্টি করেছিল। পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই একটি কালো ছায়া। প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, তাই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।" তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পাকিস্তান বাংলাদেশে সন্ত্রাসবাদ বিস্তারে অর্থায়ন করতে পারে। ভবিষ্যৎ রাজনীতি ও আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগের অবস্থা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নাসিম বলেন, "৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরবে।" নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি আইনশৃঙ্খলার পুনরুদ্ধার, মব ভায়োলেন্স বন্ধ করা এবং সামাজিক সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। একইসাথে আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যম নিয়ন্ত্রিত হওয়ায় প্রকৃত

সত্য উঠে আসছে না বলেও তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি