সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
মালয়েশিয়া-চীন সম্পর্ক আরও সুদৃঢ় করতে চার দিনের সফরে রোববার সকালে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে অংশ নিচ্ছেন তিনি। আনোয়ার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, এই সফর মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতির প্রতিফলন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এবং বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু দাতুক সেরি জাফরুল টেংকু আব্দুল আজিজসহ মন্ত্রিসভার

কয়েকজন সদস্য। আগামীকাল সোমবার আনোয়ার এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি হবে প্রথমবার কোনো মালয়েশিয়ান নেতা উচ্চ পর্যায়ের এই সমাবেশে আমন্ত্রিত হওয়ার ঘটনা। ১ সেপ্টেম্বর তিনি এসসিও প্লাস সম্মেলনে ভাষণও দেবেন। আসিয়ান সভাপতির দায়িত্বে থেকে মালয়েশিয়ার অংশগ্রহণ আসিয়ান ও এসসিওর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বেইজিংয়ে আনোয়ার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া লি কিয়াং দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় আনোয়ারের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। সফরের ফাঁকে আনোয়ার মালয়েশিয়া ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন। চীন ২০০৯ সাল থেকে টানা ১৬ বছর

ধরে মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্য দাঁড়ায় ৪৮৪.১২ বিলিয়ন রিঙ্গিত, যা মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্যের ১৬.৮%।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?