ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু
মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার
ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ
হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল
যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান
সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প
মধ্যপ্রাচের সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই সংঘাত ঘিরে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় দেশটির ওপর চটেছেন ট্রাম্প।
সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে
সম্ভবত এমন ঘটনা আগে কখনও ঘটেনি। শুনে মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় চার মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি
জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।