‘শেখ হাসিনা আ.লীগকে কবর দিয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

‘শেখ হাসিনা আ.লীগকে কবর দিয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, রায়পুরে মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা কলেজটি এমপিওভুক্ত করেনি। একজন প্রস্তাব নিয়ে এসেছে, বেগম ফজিলাতুন্নেছা কলেজ নামকরণ করা হলে এমপিওভুক্ত করা হবে। এটি ছিল আওয়ামী লীগের কাছে দলীয় করণের সর্বোচ্চ প্রভাব। এখন কোথায় তাদের দল? এখন মুখেও কেউ আওয়ামী লীগের নাম নেয় না। শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে। আওয়ামী লীগকে রেখে তিনি পালিয়েছে। আমাদের এই উপমহাদেশে কোনো রাষ্ট্রনায়ক এভাবে পালানোর অবস্থা দেখিনি। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে সমমনা ঐক্য পরিষদের আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময়

নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুস সোবহান ও শষী ভূষন নাথকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আজান, কুরআন তেলাওয়াত, দেশাত্ববোধক গান ও জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে আগামী দিনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এদেশ থেকে দারিদ্র ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারব। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে। সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল

রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, ছিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেন অপু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার