শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬

শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
সরকার পরিবর্তনের পর দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে এক সাধারণ নারীর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই ভিডিওতে তিনি বিএনপির কিছু নেতাকর্মীর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ সহজেই জয়লাভ করবে। ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগনের প্রত্যাশা নিয়ে কথা বলছেন। তিনি বলেন, বিগত সরকার পতনের পর সাধারণ মানুষের আশা ছিল ড. ইউনূস বা বিএনপির হাত ধরে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং ভালো কিছু হবে। কিন্তু তার মতে, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থতা দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী বর্তমানে

যে মাত্রায় অত্যাচার, লুটপাট এবং নিষ্ঠুর আচরণ করছে, তাতে সাধারণ মানুষ তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। বক্তব্যের শেষ অংশে তিনি একটি রাজনৈতিক ভবিষ্যৎবাণীও করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে জেতার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে না। তার মতে, শেখ হাসিনাকে বাদ দিয়েও যদি আওয়ামী লীগকে রাজনীতি বা নির্বাচনে সুযোগ দেওয়া হয়, তবে তারা ‘এক চান্সেই’ জিতে যাবে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ নারীর এই সাহসিকতার প্রশংসা করছেন, অন্যপক্ষ তার রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে দ্বিমত পোষণ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল