শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
ঢাকাই সিনেপাড়ায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর রসায়ন নিয়ে নতুন করে গুঞ্জন ডানা মেলতে শুরু করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির রোমান্টিক ছবি ও পাল্টাপাল্টি ক্যাপশন নেটিজেনদের দ্বিধায় ফেলে দিয়েছে—এটা কি শুধুই সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সামাজিক মাধ্যমে রোমান্সের ঝড় মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। প্রকাশিত ছবিতে আবছা আলোয় শুভর বুকে মাথা রেখে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত ঐশী। তার পরনে ছিল শিউলী ফুল আঁকা শাড়ি। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাদের ক্যাপশন। আরিফিন শুভ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি,

আর বলব কতবার।’ ঠিক যেন সেই কথারই প্রতিউত্তরে ঐশী তার পোস্টে লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ ছন্দে বাঁধানো এই পাল্টাপাল্টি ক্যাপশন প্রেমের গুঞ্জনকে উসকে দিলেও, অভিজ্ঞরা একে দেখছেন আসন্ন সিনেমার প্রমোশন হিসেবেই। দীর্ঘ প্রতীক্ষার ‘নূর’ আসছে ওটিটিতে শুভ-ঐশীর এই রোমান্টিক আবহ মূলত তাদের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘নূর’-এর মুক্তির ইঙ্গিত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। অবশেষে জানা গেল, সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ প্লাস’-এ। উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ‘নূর’ জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। কবে মুক্তি? গত

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত হওয়া গেছে যে, সিনেমাটি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই ট্রেলার প্রকাশ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে শুভ-ঐশী জুটির এই থ্রিলার রোমান্টিক সিনেমাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস