শালিখায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে,দুইজনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

শালিখায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে,দুইজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
মাগুরার শালিখায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শালিখা উপজলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনাটি ঘটে। শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের মৃত কুমারেশের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) ও মৃত কালিদাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী পাটভাড়া বিলে ডিঙ্গি নৌকা (তালেরডুঙ্গা) যোগে মাছ শিকার করতে যায় কনক,রামপ্রশাদ,কমলেশ ও কমলেশের ৮ বছরের শিশুপূত্র দিপায়নসহ মোট চার জন । পরে বিলের মধ্যে ঝড় শুরু হলে রামপ্রসাদ ও ৮ বছরের শিশুপূত্র দিপায়ন সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও নিখোঁজ থাকে কমলেশ ও কনক বিশ্বাস।পরে খোঁজাখুজি

করে ঐ দিন রাতে কনকের লাশ উদ্ধার করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে কমলেশের উদ্ধার করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা যোগে দুই জন মৎস্যজীবী বাড়ির পাশ্ববর্তী একটি বিলে মাছ শিকার করতে গিয়ে নিহত হয়েছেন।আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়