লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হলিউডের যে সব তারকার বাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫
     ১১:০৪ অপরাহ্ণ

লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হলিউডের যে সব তারকার বাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ১১:০৪ 110 ভিউ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বিখ্যাত হলিউড হিলস। বৃহস্পতিবার ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ দাবানলে হলিউড হিলসে অবস্থিত অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অঞ্চলটিতে দাবানলে পাঁচজনের মৃত্যু ও ২ হাজারের বেশি কাঠামো ধ্বংস হয়েছে। দাবানলে যে সব হলিউড তারকাদের বাড়ি পুড়েছে তাদের মধ্যে রয়েছেন- প্যারিস হিলটন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, আনা ফারিস ও জেনিফার লাভ হিউইটের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। এছাড়া দাবানলের কবল থেকে বাঁচতে এই অঞ্চল থেকে হলিউড ও এলিট শ্রেণির অন্তত ৩০ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্যারিস হিলটন প্যারিস হিলটন এবং কার্টার রিউম, তাদের সমুদ্র সৈকতের তীরে অবস্থিত ৮.৫ মিলিয়ন ডলারের মালিবু

হাউস নামের ৩ হাজার বর্গফুটের বাড়িটি হারিয়েছেন। ১৯৫৫ সালে নির্মিত এই বাড়িটিতে ৩টি শয়নকক্ষ ওটি বাথরুম, দুটি গাড়ির গ্যারেজ, একটি উঠান ও একটি প্রশস্ত বসার ঘর ও ডাইনিংয়ের জায়গা ছিল। নিজের বাড়িটি আগুনে পুড়তে দেখে প্যারিস হিলটন বলেন, ‘এই বাড়িটি যেখানে আমরা অনেক মূল্যবান স্মৃতি রয়েছে। এখানেই ফিনিক্স তার প্রথম পদক্ষেপ নিয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন, তবুও আমি কৃতজ্ঞ যে আমার পরিবার এবং পোষা প্রাণীরা নিরাপদে আছে।’ জেনিফার লাভ হিউইট লস অ্যাঞ্জেলেসের দাবানলে বাড়ি হারানোদের মধ্যে রয়েছেন ৯-১-১ তারকা জেনিফার লাভ হিউইট। বুধবার ইনস্টাগ্রামে নিজের বাড়ি পুড়ে যাওয়ার কথা জানান তিনি। বলেন, ‘বলার মতো ভাষা নেই আমার। শুধু প্রার্থনা আমাদের বাড়ি

এবং আমাদের বাচ্চাদের যতটা সম্ভব যেন ভালো থাকে। আমরা দেখছি সবকিছু পুড়ে গেছে।’ অ্যাডাম ব্রডি এবং লেইটন মিস্টার প্যাসিফিক প্যালিসেডে অবস্থিত ৬.৫ মিলিয়ন ডলারের বাড়িটি দাবানলে পুড়তে দেখেছেন অ্যাডাম ব্রডি এবং লেইটন মিস্টার। এই বাড়িটিতেই ৯ বছরের মেয়ে আরলো ও ছেলে চারকে বড় করেছেন এই দম্পতি। ৫ বেড রুমের ৬ হাজার বর্গফুটের সেই স্বপ্নের বাড়িটিই এবার পুড়ে গেছে দাবানলে। আনা ফারিস আনা ফারিসের ৫ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়িটিও দাবানলে পুড়ে গেছে। তবে পরিবারের সদস্যরা নিরাপদ থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। স্পেন্সার এবং হেইডি প্র্যাট নিজের স্বপ্নের বাড়িটি চোখের সামনে আগুনে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে স্পেন্সার ও হেইডি প্র্যাটকে। এক ভিডিও

বার্তায় প্র্যাট অশ্রু চোখে বলেন, ‘আমরা নিরাপদ। কিন্তু এটাই আমাদের সুন্দর বাড়ির বাকি ছিল। আমাদের বাড়ি যেখানে আমাদের বাচ্চারা বড় হয়েছিল এবং যেখানে তারা একদিন তাদের নিজেদের বড় করতে চেয়েছিল সেটা পুড়ে গেছে।’ ডায়ান ওয়ারেন পুরস্কার বিজয়ী সুরকার ডায়ানও তার স্বপ্নের বাড়িটি হারিয়েছেন দাবানলে। তিনি বলেন, ‘এটি আমার সৈকত বাড়ি থেকে লিয়ার পাথরের তোলা শেষ ছবি। আমি প্রায় ৩০ বছর ধরে এই বাড়িটিতে থাকছিলাম।’ এছাড়াও দাবানলে পুড়ে স্বপ্নের বাড়ি ছাই হয়ে গেছে রিকি লেক, জ্যামেস উডস, বিলি ক্রিস্টাল, মেলিসা রিভার্স ও অ্যান্থনি হোপকিন্সের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন ‘ইরানে হামলা প্রমাণ করে চীন ও ভারত এখনো মার্কিন প্রশাসনের আক্রমনের লক্ষ্যবস্তু’ কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ‘দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওনার মাথা আওলা হয়ে গেছে’: সাংবাদিক মাসুদ কামাল পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ‘এনসিপিকে দেয়া ৭০ কোটি টাকা কোথায় পেলেন আসিফ?’—মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের ভাই গাড়িচালক থেকে মাত্র ৮ মাসে আঙুল ফুলে বটবৃক্ষ! জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ বাংলাদেশের: ইউনিট প্রতি দাম বাড়ল ৬ ডলার ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও চট্টগ্রামের দুটির পর এবার গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানারও উৎপাদন বন্ধ তীব্র সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা জারি তীব্র জ্বালানি সংকটে দুই বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের রহমান পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা থাকলেও প্রেমিকার মান ভাঙাতে পাঠান ২ লাখ