লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ

আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ