রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত: ইউএনএইচসিআর প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত: ইউএনএইচসিআর প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি হুঁশিয়ারি দিয়েছেন যে, রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি ও একমাত্র সমাধান মিয়ানমারের ভেতরেই সম্ভব, এবং দেশটির পক্ষ থেকে সাহসী রাজনৈতিক পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে 'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি' বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ফিলিপ্পো গ্রান্ডি স্মরণ করিয়ে দেন, আট বছর আগে মিয়ানমার সেনাদের নির্মম সহিংসতায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, এবং বর্তমানে নতুন সংঘাতের কারণে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করেছে। সব মিলিয়ে দেশটি প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ইউএনএইচসিআর প্রধান বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "অসংখ্য

চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এখনো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে... তারা দেখিয়েছে, উদাসীনতা ও দায়িত্বহীন মনোভাব যখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, সে সময়েও সহানুভূতি দেখানো সম্ভব।" গ্রান্ডি অভিযোগ করেন যে, আরাকান আর্মি রাখাইনের বেশিরভাগ এলাকা দখল করলেও রোহিঙ্গাদের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সেখানে রোহিঙ্গারা এখনো গ্রেপ্তার ও আটক হওয়ার ভয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সীমিত প্রবেশাধিকার, চলাফেরায় নিষেধাজ্ঞা এবং জোরপূর্বক শ্রম ও নিয়োগের শিকার হচ্ছেন। তিনি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের সহায়তার প্রশংসা করলেও বাংলাদেশে মানবিক সহায়তা তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, যথেষ্ট তহবিল না এলে জরুরি সহায়তা কাটছাঁট করতে হতে

পারে, যার ফলে শিশুদের পুষ্টিহীনতা বাড়বে এবং আরও রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে। গ্রান্ডি বৈশ্বিক সম্প্রদায়কে তহবিল, পুনর্বাসন, শিক্ষা এবং শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। তবে তিনি জোর দিয়ে বলেন, শুধু মানবিক সহায়তা এই সংকট সমাধান করতে পারবে না। তিনি প্রভাবশালী দেশগুলোকে মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানের জন্য আস্থা পুনঃস্থাপন করতে আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার