রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫

রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ |
বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়ে আবারও সোনার দাম কমেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আউন্সপ্রতি সোনার দাম দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৩০ ডলার ৬৯ সেন্টে। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) আউন্সপ্রতি দাম উঠেছিল সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ ডলারে। মার্কিন ফিউচার্স বাজারেও ডিসেম্বর সরবরাহের জন্য সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৫৯০ ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার কমানোর প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে সোনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা এখনো শক্ত। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেছেন, স্বল্পমেয়াদে সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার বা তার বেশি পর্যন্ত উঠলেও অবাক হওয়ার কিছু নেই। মার্কিন শ্রম দপ্তরের তথ্য

অনুযায়ী, জুলাই মাসে চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি কমে ৭ দশমিক ১৮ মিলিয়নে দাঁড়িয়েছে। এ কারণে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা শিগগির সুদের হার কমানোর পক্ষে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে ফেড দশমিক ২৫ শতাংশ হার কমাবে—এমন সম্ভাবনা এখন ৯৭ শতাংশ। এদিকে রুপার দামও কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪০ ডলার ৮২ সেন্টে, যা এক দিন আগে ছিল সেপ্টেম্বর ২০১১-এর পর সর্বোচ্চ। প্লাটিনাম দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৪০৯ ডলার ৫৩ সেন্টে এবং প্যালাডিয়াম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ১২৯ ডলার ৮২ সেন্টে নেমেছে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’