রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৪ 69 ভিউ
রুপার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কাটার আগেই এই মূল্যবান ধাতুর দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রযুক্তিশিল্পে রুপার চাহিদাও ক্রমেই বাড়ছে। ৯ ডিসেম্বর স্পট মার্কেটে রুপার দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৬০ ডলার অতিক্রম করেছে। স্পট মার্কেট হলো সেই বাজার, যেখানে মূল্যবান ধাতু তাৎক্ষণিকভাবে কেনা-বেচা হয়। চলতি সপ্তাহে সোনার দামও বৃদ্ধি পেয়েছে। এ বছরের শুরুতেই সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। এর পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে উল্লেখ করেছেন। বিনিয়োগকারীদের মধ্যে একটি সাধারণ প্রবণতা হলো—যখন সুদহার কমে এবং মার্কিন ডলারের মানে পতন ঘটে, তখন তারা সোনা বা রুপার মতো মূল্যবান ধাতুতে

অর্থ বিনিয়োগ করতে শুরু করে। ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রধান সুদহার দশমিক ২৫ শতাংশ কমিয়েছে, যা বাজারে এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির শিক্ষক ইয়েও হি চুয়া বলেন, সুদহার কমলে ব্যবসায়ীরা সাধারণত রুপার মতো সম্পদ কিনে রাখেন। কারণ তখন ব্যাংকে রাখা অর্থ বা স্বল্পমেয়াদি বন্ডের সুবিধা কমে যায়। ফলে রুপাসহ বিভিন্ন ধাতুর দাম বৃদ্ধি পায়। এগুলোকে বিনিয়োগকারীরা নিরাপদ সঞ্চয় হিসেবে বিবেচনা করেন। বিগত কয়েক মাসে সোনার দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি চার হাজার ডলার অতিক্রম করেছে। সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক ক্রিস্টোফার ওং বলেন, সোনার মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা তুলনামূলক কম দামের বিকল্প হিসেবে রুপায় নজর দিচ্ছেন। চলতি বছরে সোনার দাম ৫০

শতাংশের বেশি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার বড় ক্রয়-অভিযান চালিয়েছে। এ বছরের মধ্যে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রুপার মূল্যবৃদ্ধির আরেকটি কারণ হিসেবে প্রযুক্তিশিল্পে ধাতুটির চাহিদা বৃদ্ধির কথাও বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির শিক্ষক কসমস মারিনাকিস বলেন, রুপা শুধুমাত্র বিনিয়োগের জন্য নয়, এটি শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবেও ব্যবহার হচ্ছে। সোনা ও তামার তুলনায় রুপা বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে অধিক কার্যকর। ফলে রুপা এখন বৈদ্যুতিক গাড়ি ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির ব্যাটারি তৈরিতে রুপার প্রয়োজনও বেড়ে যাবে। কিন্তু দ্রুত রুপার সরবরাহ বৃদ্ধি করা কঠিন; কারণ মূল

খনিজ থেকে সিসা, তামা ও সোনার সাথে উপজাত হিসেবে রুপা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির অংশ হিসেবে রুপার ওপর শুল্ক আরোপের সম্ভাবনাও ধাতুটির মূল্য বৃদ্ধি করছে। শুল্কের আশঙ্কায় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে রুপা সঞ্চয় করছেন, যার ফলে বিশ্বব্যাপী রুপার ঘাটতি দেখা দিচ্ছে। বিশ্বের তিন ভাগের দুই ভাগ রুপা যুক্তরাষ্ট্র আমদানি করে, যা শিল্প, অলংকার এবং বিনিয়োগে ব্যবহার করা হয়। শিক্ষক কসমস মারিনাকিস বলেন, রুপার ঘাটতির কারণে যাতে শিল্পপণ্য উৎপাদন ব্যাহত না হয়, সেই জন্য ধাতুর সরবরাহ নিশ্চিত করার প্রতিযোগিতায় নেমেছেন শিল্পপতিরা। এই প্রতিযোগিতার প্রভাবেই রুপার দাম ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী মাসগুলোতেও রুপার দাম উচ্চ পর্যায়ে থাকবে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক আটক সাংবাদিকদের বিষয়ে ৬৩ বিশিষ্ট জনের উদ্বেগ প্রকাশ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর; ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি জামাত-বিএনপির দ্বন্দ্বে মসজিদে তালা, বাইরেই নামজ পড়লো মুসল্লিরা টাকার বস্তার বিনিময়ে খুনিদের রাজসাক্ষী বানাচ্ছে ‘তাজুল সিন্ডিকেট’! নিজ সহকর্মীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিজের মামীকে নিয়ে সংসার, বাংলামোটরে ধর্ষণ ও হাতিরঝিলে রড চুরি: ‘মাওরা সায়মন’-এর অন্ধকার জগত! ক্সবাজারের রামু মায়ের পর এবার বাবাকেও হারালেন কারাবন্দী সেই দুই ভাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: আবু সাইয়ীদ সাগরসহ দেড় শতাধিক আইনজীবীর উপস্থিতিতে প্রস্তুতি সভা রূপ নিল মিলনমেলায় ট্রাইবুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপন: অপসারিত চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার দাবি ‘ইউনূস সরকার আমাকে গৃহবন্দি করে রেখেছিল, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত’: একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুলকে সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ ‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ নিজেই মিথ্যা মামলায় বন্দী’: ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি চাইলেন স্ত্রী গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনূস গংয়ের! রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনূস দেড় বছরে দেশ থেকে কী কী নিয়ে গেলেন ইউনূস থার্ডক্লাশ দলের ফার্স্টক্লাস মিথ্যা: মিথ্যাচার যখন রাজনীতির মূলধন