যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তালেবান সেনাদের হামলার পর ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশ থেকে দাবি করা হয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত দুই পক্ষের মিলিয়ে ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। সম্প্রতি কয়েক দফায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেঁধেছে। পরে সেটা মীমাংসা হয়েছে। তবে এবার কেন আবার সংঘাত বাঁধল তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর একটি। এই সীমান্তে প্রায়ই আত্মঘাতী হামলা, বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে।

দুপক্ষেরই দাবি, পার্বত্য এই সীমান্তে সার্বভৌমত্ব নস্যাতের চক্রান্তকারী সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। এ জন্য প্রায়ই তাদের প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হয়। শুক্রবার ভোরের আগে গত ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান। আফগান সরকার জানায়, ওই হামলায় অনেকে হতাহত হয়েছেন। এর মধ্যে নারী-শিশুও রয়েছে। তখন ইসলামাবাদ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে। ওই হামলার কারণ হিসেবে পাকিস্তান জানায়, পাকিস্তানে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর এই অভিযান চালানো হয়েছে। এসব হামলার মধ্যে ১৫ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর বহরে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত

হন। এরপর ১৬ ফেব্রুয়ারি বাজৌরে নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। তারও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজাতুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন। পাকিস্তানের দাবি, টিটিপি আফগানিস্তানে থাকা তাদের নেতাদের নির্দেশে পাকিস্তানে সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে। ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের ওই হামলার জবাবে আফগান তালেবান জানায়, তারা এর জবাবে ‘বড় আকারের’ অভিযান শুরু করেছে। এরপর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সীমান্তে তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাত ১২টায় উপ-আমিরের নির্দেশে

হামলা বন্ধ করা হয়। আফগানিস্তানের এই হামলার জবাবে ভোরে কাবুলের পাশাপাশি কান্দাহার ও পাকতিকা এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। তারা এই অভিযানের নাম দিয়েছে ‘গজব লিল হক’। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিকা ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তালেবানের ১৩৩ সদস্য নিহত এবং দুই শতাধিক সদস্য আহত হয়েছেন। আফগানিস্তানের সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হয়েছে বলেও এক্সে একটি পোস্টে বলেছেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে দুই দেশ সংঘাতে জড়িয়েছিল। তখন উভয় পক্ষের ৭০-এরও বেশি মানুষ নিহত হন। সে সময় তারা যুদ্ধবিরতিতে

সম্মত হলেও পরে থেকে থেকে সীমান্তে উসকানি ও সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না